বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

পাবনা কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালিগাছার টেবুনিয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।

নিহতরা হলেন- পাবনা সদরের পৌর এলাকার গোপালপুর মহল্লার প্রয়াত আব্দুল বাতেনের ছেলে রেদোয়ান ইসলাম রুপম (২০) ও তার বন্ধু অমিত হাসান। তারা দুজনই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে দুই বন্ধু ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে মালিগাছার টেবুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

gপরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অমিতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।

কৃপা সিন্ধু বালা জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ