বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে পিকআপের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আহাদুজ্জামান (৩৫), সুমন (২০) ও আসমান (২২)।

জানা গেছে, ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দ্রুত গতিতে পিকআপ ও ট্রাকটি চলছিল। দুটি গাড়ি বেজগাঁও এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় পাশাপাশি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে মালবোঝাই ট্রাকটি পাশের রেলিংয়ে সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সংঘর্ষ দুমড়েমুচড়ে যায় পিকআপের সামনের অংশ। এ সময় তিনজন আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহফুজ রিবেন বলেন, স্থানীয়দের খবর পয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ির মধ্যে মালবোঝাই ট্রাকটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে। পিকআপটিতে সবজি ভর্তি থাকায় সেগুলো আনলোড করতে হবে। তাই সেটি সড়কে রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ