শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

প্রাথমিকে আরও ১ লাখ শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে আরও ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জানিয়েছে মন্ত্রণালয়টি।

সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়েই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

তবে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলেও আগামী ২০২৫ সালের মধ্যে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে প্রায় ১ লাখ নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি। সেই হিসেবে কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি। এখনও সব তথ্য পাইনি। তথ্য পেলে আমরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবো।

ফরিদ আহাম্মদ জানান, এজন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। এ পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে আমরা এক লাখ শিক্ষক নিয়োগ দেবো। এ নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় ৭ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ বিজ্ঞপ্তির কাজ চলছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। ৩২ হাজার ৫৭৭টি পদের কথা বলা হলেও আরও ৫ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয়।

নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন উত্তীর্ণ হন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ