রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুর কানে আজান দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়া ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পরেও কমেনি নিহতের সংখ্যা। একই সাথে একের পর এক অলৌকিক ঘটনাও ঘটছে।ভূমিকম্পে বেঁচে যাওয়া এক শিশুর কানে আজান দিয়ে তার নামও রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার ইস্তানবুল শহরের একটি হাসপাতাল পরিদর্শনকালে নবজাতকটির নাম রাখেন তিনি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভূমিকম্পে উদ্ধার হওয়াদের দেখতে ইস্তানবুল শহরের বাসাকশের কাম অ্যান্ড সাকুরা সিটি হসপিটাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় মেয়ে নবজাতকটির কানে তিনি আজান দেন এবং তার মায়ের অনুরোধে নামও রাখেন। তুর্কি নেতা নবজাতকটির নাম রাখেন ‘আয়সে বেতুল’। নামটি তিনি তিনবার উচ্চারণ করেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় ১০ প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে আহত ও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়াদের রাজধানীর আঙ্কারা ও ইস্তানবুলসহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা চলছে। ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে সাড়ে ৩১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

প্রতিবেশী সিরিয়াতে ভূমিকম্পে সাড়ে ৫ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ সোমবার বলেছে, ভয়ঙ্কর এই ভূমিকম্পে দুই দেশ মিলে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ