শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পদ্মা রেলওয়ে প্রকল্পের চীনা সার্ভেয়ার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের শিবচরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চ্যাং বিন (৩০) নামে এক চীনা নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ বাংলাদেশি।

আজ শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আড়িয়াল খাঁ সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চীনা নাগরিক পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পদ্মা রেলওয়ে প্রকল্পের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, নিহত চ্যাং বিন ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্পে থাকতেন। পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে গত তিন থেকে চার মাস ধরে তিনি কর্মরত রয়েছেন।

রনি আরও জানান, আজ শনিবার সকালে তিন বাংলাদেশিসহ চ্যাং বিন পিকআপ ভ্যান নিয়ে প্রকল্পের কাজে বের হন। এসময় আড়িয়াল খাঁ সেতুর পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তারা ৪ জনই গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চ্যাং বিন চীনা নাগরিক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ