বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

অপ্রয়োজনে বিদেশী ভাষার ব্যবহার ও বাংলিশ বর্জন করুন : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অপ্রয়োজনে বিদেশী ভাষার ব্যবহার ও বাংলিশ বর্জন করার পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

আজ (মঙ্গলবার) ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শোস্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশুদ্ধ ও মার্জিত ভাষায় কথা বলতেন। শুদ্ধ সুন্দর ভাষায় কথা বলা সুন্নাহ। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন- সেই আবদুস সালাম, আবদুল জাব্বার, রফিকুল ইসলাম ও বরকতুল্লাহকে মহান আল্লাহ আমাদের পক্ষ হতে উত্তম বিনিময় দান করুন।

তিনি আরো বলেন, তাঁদের অর্জনের প্রতি শ্রদ্ধা রেখে আসুন সবাই সর্বত্র নিঃসংকোচে প্রমিত বাংলা চর্চা করি। অপ্রয়োজনে বিদেশী ভাষার ব্যবহার ও বাংলিশ বর্জন করি।

প্রসঙ্গত, ৯৫২ সালে আজকের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ অনেকে। ভাষার জন্য রক্তদানের এই দিনটিকে ‘শহীদ দিবস’ বলা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর স্বীকৃতি দেয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ