শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন৷

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব।

দগ্ধরা হলেন, বেসরকারি এক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা মো. সজিব (২৭), মামুন মিয়া (৩২), মো. জাকারিয়া (৩৪) ও সিদ্ধিরগঞ্জের বাসিন্দা রুবেল হোসেন (৩০)। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷

পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে সজিবের শরীরের ৪০ শতাংশ, মামুনের ৩০ শতাংশ, রুবেলের ২৮ শতাংশ এবং জাকারিয়ার ২৩ শতাংশ পুড়ে গেছে।

পুলিশ পরিদর্শক হাবিব জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সরকারি বন্ধ থাকায় দগ্ধ চারজন ভাড়া বাড়ির একটি কক্ষে বসে আড্ডা দিচ্ছিলেন। তাদের একজন রান্নাঘরে গিয়ে চুলা জ্বালানোর জন্য দেয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।

চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ওই কক্ষে জমা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ