বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে বলে জানিয়েছেন ওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলেন। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার উল্লেখ করে তিনি বলেন, শহীদ মিনারে প্রথমে রক্ত ঝরিয়েছে বিএনপি, তারাই আবার সন্ত্রাসের কথা বলে। তারা রেল-বাসে মানুষ পুড়িয়ে মেরেছে। সন্ত্রাস কী তা বিএনপির চেয়ে বেশি কেউ জানে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ঝুঁকিপূর্ণ জীবন ধারণ করেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ