বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মৌলভীবাজারের নুরুল কুরআন মাদরাসার ওয়াজ মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের নুরুল কুরআন মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত  মাদরাসার ২য় ক্যাম্পাসে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ বিলাল, নায়েবে মুহতামিম মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, নুরানি বিভাগের জিম্মাদার মাওলানা মাকবুলে রব্বানী ও মাদরসার উস্তাদ হাফিজ মাওলানা আবু সুফিয়ান নাসিম।

বেফাকের সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইন্দেশ্বরী, শায়খুল হাদীস মুফতি শফিকুর রহমান, মাওলানা বশির আহমদ, মাওলানা আস'আদ আল হুসাইন ও হাজী আব্দুর রউফ যথাক্রমে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

মাহফিলে আলোচনা করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুফতি রশিদুর রহমান ফারুক পীর বর্ণভী, মুফতী মুশতাকুন্নবী কাসেমী, মুফতি মুশাহিদ আলী কাসেমী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, মাওলানা ফখরুল ইসলাম মুহাদ্দিসে গবিনপুরী, জামেয়া রেঙ্গার উস্তাদ মাওলানা আহমদ কবির খলিল প্রমুখ।

কেএল/