শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর জাকার্তা পোস্ট।

ইএমএসসি দেওয়া তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ায় গত রাতের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো হিসাব এখনো জানা যায়নি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে চারজনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর পর থেকেই ওই অঞ্চলে প্রায় ৬ হাজারবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।

গতকাল ভোরে তাজিকিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগের দিন নেপালের পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ