বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৮৫ জন আহত হয়েছেন।

গ্রিসের ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে সাড়ে ৩শ যাত্রী ছিল। ওই ট্রেন দুটি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিস বলছে, ঘটনাস্থলে তাদের ১৭টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এই সংঘর্ষ এর কারণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া এক অজ্ঞাতপরিচয় যুবকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, গাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল।

সেন্ট্রাল থেসালির আঞ্চলিক গভর্নর কস্টাস অ্যাগোরাসটোস রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘এটি খুবই শক্তিশালী সংঘর্ষ ছিল। এ ছিল এক ভয়াবহ রাত... দৃশ্যটি বর্ণনা করা কঠিন।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ