সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রামগঞ্জে ৭টি বসতঘর আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাও ইউনিয়নের মোস্তান বাড়িতে আগুন লেগে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে এগারোটায় মৃত ছেরাজুল হকের ছেলে শাহাজানের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তাদের দলিলপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ফার্নিচারসহ সবকিছুই পুড়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৭টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আবুল কাশেম, সাহাজান, আনোয়ার, মাসুম, কাইসার।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ অফিসার কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ঘরের আংশিক আর ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে গেলেও পাশে থাকা চারটি ঘর রক্ষা করা গেছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ