শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আবারও সরকার বিরোধী বিক্ষোভে তিউনিসিয়ার রাস্তায় হাজারো মানুুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া। রোববার (৫ মার্চ) রাজধানী তিউনিসে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজপথে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এসময় প্রেসিডেন্ট কায়েস সাঈদ বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। অবিলম্বে তার পদত্যাগ দাবি করা হয়। খবর আল জাজিরার।

সম্প্রতি, সহিংসতার অভিযোগে আটক করা হয় বিরোধী দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। প্রশাসনের দাবি, রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের ষড়যন্ত্রে জড়িত রয়েছেন তারা। তাদের মুক্তির দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে। বিরোধী নেতাদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

২০২১ সালে, এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেন কায়েস সাঈদ। আইনসভা ভেঙে জারিকৃত ডিক্রির মাধ্যমে দেশের শাসনভার গ্রহণ করেন। এতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। এরপর থেকে প্রায় নিয়মিত বিরতিতেই রাজপথে নামতে দেখা যায় আন্দোলনকারীদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ