বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

চরমোনাই মাহফিলের মুসল্লিদের জন্য নির্মিত হচ্ছে ১০ তলা বিশিষ্ট হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ জমায়েত চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের জন্য চরমোনাই মাহফিল হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি সূত্রে জানা যায়, আগামী ২২ মার্চ (বুধবার) বিকেল ৩ টায় চরমোনাই মাহফিল হাসপাতালের ১০ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ মুজাহিদ কমিটি।

আরো জানা যায়, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামপুরা জাতীয় মহিলা মাদরাসার পরিচালক মাওলানা সৈয়দ মোমতাজুল করীম মোস্তাক, চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, রমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়ার নায়েবে নাযেমে আলা মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ নূরুল করীম।

এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেস্বাসেবক টিমের পরিচালক আলহাজ মনির হোসেন, হাসপাতাল ভবনের ডিজাইন প্রকৌশলী ইঞ্জিনিয়ার আইনুল কবির, চরমোনাই কওমি মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা আব্দুল কাদের, চরমোনাই কামিল মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ প্রমূখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ