বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষকসহ নিহত তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন।

আজ মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা পোনা গ্রামের রাজামিয়া ফকিরের ছেলে আব্দুর রহিম, একই গ্রামের লোকমান শেখের ছেলে নবীর শেখ ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষক হাসিবুল। তিনি ফরিদপুর আলফাডাঙ্গার সাইদুল হকের ছেলে।

-এসআর