শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভয়ঙ্কর রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে গতকাল শনিবার (১১ মার্চ) অগ্ন্যুৎপাত শুরু হয়। এর গরম ধোঁয়া এবং ছাই কাছাকাছির গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে। তবে এতে তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

জানা যায়, ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গতকাল শনিবার শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের ফলে সেখান থেকে গরম ধোঁয়া ও ছাই বের হচ্ছে। যা এরই মধ্যে সাত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার জোগকর্তার বিশেষ অঞ্চলে অবস্থিত। শনিবার বেলা ১২টার দিকে এটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে লাভা ছড়িয়ে পড়ে দেড় কিলোমিটার পর্যন্ত। এক বিবৃতিতে বিপজ্জনক এলাকায় বাসিন্দাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। কারণ আগ্নেয়গিরির গর্তের ৩ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত ঝুঁকিপূর্ণ।

সূত্র: রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ