শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। আহত হন পাঁচজন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর চারজনের মরদেহ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ