বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

শুরু হচ্ছে কক্সবাজারের মা'হাদ আন-নিবরাসের হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারে অনুষ্ঠিত মা'হাদ আন-নিবরাসের ৩য় হিফজুল কুরআন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ মার্চ (রবিবার) এ অনুষ্ঠান মা'হাদ আন-নিবরাসের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—কক্সবাজার জেলার শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিশিষ্ট লেখক, অনুবাদক ও পিএইচডি গবেষক মাওলানা মুফতি আমিমুল ইহসান, মুহাদ্দিস, জামেয়া সিরাজুল উলূম আরাবিয়া ঢাকা, সিইও, মাদানী কুতুবখানা ও আল বারাকা পাবলিকেশন্স, প্রধান সম্পাদক, মাসিক কারেন্ট নিউজ,খতিব, খানকাহ জামে মসজিদ, ঢাকা, মাওলানা আফিফ ফুরকান মাদানি, মুহাদ্দিস জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া চট্টগ্রাম, মাওলানা হাফেজ আবুল মনজুর, খতিব শহিদ তিতুমীর ইনস্টিটিউট কক্সবাজার প্রমুখ।

জানা যায়, হিফজুল কুরআন সম্মাননায় মা'হাদ আন-নিবরাসের মোট ৪০ জন হাফেজ-হওয়া শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে, যারা ২য় হিফজুল কুরআন সম্মাননার পর হাফেজ হয়েছেন। এ মাদরাসার ১ম হিফজুল কুরআন সম্মাননা ও ২য় হিফজুল কুরআন সম্মাননায় মা'হাদ আন-নিবরাস থেকে হাফেজ-হওয়া শিক্ষার্থীসংখ্যা ছিল যথাক্রমে ২১ ও ৩৬।

মা'হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক অনুষ্ঠান সফল করার জন্য দীনি ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ