শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সপ্তাহে ৩দিন ছুটির পরিকল্পনা সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরব সাপ্তাহিক ছুটি তিনদিন করার বিষয়ে পরিকল্পনা শুরু করেছে। দেশটির মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার (১২ মার্চ) এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে।

সাধারণত সৌদি আরবের বেশিরভাগ বড় খাতের প্রতিষ্ঠান ও সংস্থাগুলোতে সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় চার দিনের কর্ম সপ্তাহ এবং তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু করেছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছিল। যে উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছিল, তা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ