রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ওআইসির ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রেসিডেন্ট হয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।

আজ শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

এছাড়া ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তুরস্ক ও ইরানও সদস্য হয়েছে।

এর আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটে দুই দিনব্যাপী এ অধিবেশন শুরু হয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্দুল মোমেন।

এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দেন আব্দুল মোমেন।

একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ জারি রাখার আহ্বান জানান তিনি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ