শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

নদীতে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে মধুমতি নদীতে গোসল করতে নেমে ইয়ামিন শেখ (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মামাতো ভাইসহ কয়েকজন শিশুর সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। এরপরে আজ শুক্রবার ওই নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

ইয়ামিন শেখ পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে। সম্প্রতি মাদরাসায় পড়ার জন্য সে মাগুরার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামে মামা মুনসুর ফকিরের বাড়িতে যায়।

গত বুধবার স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হয় ইয়ামিন। বৃহস্পতিবার দুপুরে মামাতো ভাইসহ কয়েকজন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হয় সে।

ইয়ামিনের মামা মুনসুর ফকির বলেন, 'বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আমার ছেলে ও স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যায় ইয়ামিন। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। পরে তার সাথে থাকা আমার ছেলেসহ অন্যরা আমাদের বাড়িতে ইয়ামিনের নিখোঁজের খবর দেয়।'

তিনি আরও বলেন, 'স্থানীয় দমকল বাহিনীর সদস্যসহ আমরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হই। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। আজ শুক্রবার খুলনা থেকে আসা দমকল বাহিনীর একটি ডুবুরি দল দুপুর ১২টার দিকে ইয়ামিনের লাশ উদ্ধার করেছে।'

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ