বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

বিগত জীবনের সব গুনা মাফ হয় যে আমলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুবহানাল্লাহ! সাধারণ একটি ইবাদত, কিন্তু মুছে যাবে আগের জীবনের সব গুনাহ। নবীজি সা. মানুষকে ইবাদতমুখী করার জন্য এরকম ছোট ছোট অসংখ্য আমলের ঘোষণা দিয়েছেন। কিন্তু বিগত জীবনের সব গুনাহ মাফের ছোট্ট এ আমলটি কী?

হজরত যায়দ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সা. বলেছেন-

‏ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يَسْهُو فِيهِمَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

‘যে ব্যক্তি সুন্দরভাবে উযূ করে, কোন ভুল না করে, এরপর দুই রাকাত নামাজ আদায় করে, সেই ব্যক্তির পূর্বেকার (বিগত জীবনের) সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (আবু দাউদ ৯০৫)

ছোট্ট এ হাদিসেই নয়, বরং আরও একাধিক বর্ণনা এসেছে- ২ রাকাত নামাজেই সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলো-

হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুল সা. বলেছেন, যে ব্যক্তি আমার অজুর মতো অজু করে (একাগ্রতার সঙ্গে) ২ রাকাত নামাজ পড়বে এবং এ সময় অন্তরে অন্য কোনো ধারণা বা চিন্তা হবে না অথবা কোনো কথা বলবে না। তবে তার আগের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ, আবু দাউদ, নাসাঈ, বাইহাকি, ইবনে হিব্বান)

অপর এক বর্ণনায় রাসুল সা. ২ রাকাত নামাজে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। হাদিসে এসেছে-

হজরত উকবাহ ইবনু আমির আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘রাসুল সা. বলেছেন, ‘কেউ উত্তমরূপে অজু করে একাগ্রচিত্তে খালেস অন্তরে দুই রাকাত নামাজ আদায় করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।’ (আবু দাউদ, মুসলিম)

প্রতিটি হাদিসেই সুন্দরভাবে অজু এবং নবিজির মতো অজু করার কথা বলা হয়েছে। এখানে অজুর বিশেষত্ব কী? হ্যাঁ, অজুও মানুষকে গুনাহমুক্ত করে। হাদিসে পাকে অজুতে গুনাহ মাফের চমৎকার একটি বর্ণনা তুলে ধরেছেন এভাবে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুল সা. বলেছেন, ‘যখন কোনো মুমিন অথবা মুসলিম বান্দা অজু করে এবং মুখমণ্ডল ধোয়- তার মুখমণ্ডল থেকে তার চোখের দ্বারা কৃত সব গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূর হয়ে যায়। যখন সে তার দুই হাত ধোয়- তার দুই হাতের দ্বারা কৃত সব গুনাহ তার হাত থেকে পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়। এরপর সে সব গুনাহ থেকে পবিত্র হয়ে যায়।’ (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উত্তমভাবে অজু করার তাওফিক দান করুন। অজুর পর ২ রাকাত নামাজ পড়ে নিজেদের বিগত জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ