শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)।

জানা যায়, নিহতরা দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকা থেকে অটোরিকশায় করে বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ