রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হামজা ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম মুসলিম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে স্কটল্যান্ড। দেশটির ক্ষমতাসীন দল এসএনপি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফকে দলের প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব প্রাপ্তির পর হামজা ইউসুফ তার পূর্বসূরি নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার (২৮ মার্চ) তাকে প্রধানমন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) হিসেবে নিশ্চিত করার কথা রয়েছে।

গত পাঁচ সপ্তাহের টানাপোড়েনের পর হামজা ইউসুফকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে এনএনপি। বিশেষ করে, স্কটিশ ক্ষমতাসীন দলটির মধ্যে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ব্যাপক বিভক্তির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে আট বছর পার্টির নেতা এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের দায়িত্ব পালনের পর গত মাসে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্টারজেন। তার পদত্যাগের পর স্কটিশ নেতৃত্বের দৌড়ে জয়ের জন্য ফেভারিট ছিলেন ৩৭ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত হামজা।

সম্প্রতি করোনাভাইরাসের মহামারি চলাকালীন সংকট কবলিত জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন হামজা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ