বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

বেফাকের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদ ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান প্রশিক্ষক আল্লামা শিব্বির আহমদ ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (২৯ মার্চ) বুধবার সন্ধ্যা ৬ টায় ঢাকায় বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিন ছেলে এবং এক মেয়ের জনক।

জানা যায়, গত তিন দিন আগে তার সহধর্মিনী মারা যায়। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই ঢাকা থেকে গিয়ে স্ত্রীর জানাযা পড়েন। এরপর আবার ফিরে আসেন হাসপাতালে।

আল্লামা শিব্বির আহমদ নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস ছিলেন। এদেশে শিক্ষক প্রশিক্ষণকে তরান্বিত করতে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে যুগপযোগী নাহু চর্চায় তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে যুগের পর যুগ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ