বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে মশার কয়েল থেকে লাগা আগুনে এক পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে একটি শিশু, ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, একজন নারী। শুক্রবার শাস্ত্রী পার্ক আবাসিক এলাকার একাট ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, রাতের কোনো এক সময় ম্যাট্রেসের ওপর জ্বলন্ত কয়েল পড়ে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি। খবর এনডিটিভির।

বিষাক্ত ধোঁয়ায় পরিবারের বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে তাদের মৃত্যু হয়। পরিবারটির আরও ২ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ