শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

পানছড়ির মোল্লাপাড়া দারুল উলুম মাদ্রাসায় বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৩ বিজিবি লোগাং জোনের উদ্যােগে পানছড়িস্থ মোল্লাপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন।

আজ সোমবার (৩এপ্রিল) দুপুর ১টার দিকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটিতে উপস্থিত থেকে কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকের হাতে ইফতার সামগ্রী তুলেন দেন ৩ বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়াসি উদ্দিন আহমেদ।এসময় আরও উপস্থিত ছিলেন, ৩ বিজিবি লোগাং জোনের এডি রাজ মাহমুদ।

ইফতার সামগ্রীর মাঝে রয়েছে মুড়ি ৭২ কেজি, চিনি ৭২ কেজি, ছোলা ৯০ কেজি, উন্নতমানের খেজুর ৭২ কেজি, চাল ১শ কেজি।
পরে তিনি প্রতিষ্ঠনটির বিভিন্ন ভবন ঘুরে দেখে ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সমস্যার কথা শুনে হেফজ বিভাগের ঘর বর্ধিত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০০০ সালে মোল্লাপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিমখানা প্রতিষ্টার পর থেকেই বিজিবি লোগাং জোন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ঘর, খাবারের সংকট নিরসনে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শীত নিবারণের জন্য শীতবস্ত্রসহ প্রয়োজনীয় সহযোগীতা করে আসছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ