শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইফতারের পরের ক্লান্তি দূর করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদিন রোজার শেষে মাগরিবের আজান শুনে ইফতার করা হয়। সারাদিনের ক্ষুধা নিয়ে টেবিলে সাজানো নানা পদের খাবার দেখে খাওয়ার আগ্রহ থাকে অনেক বেশি। পেটপুরে মজার সব খাবার খাওয়ার পরপরই জাপটে ধরে ক্লান্তি।

আসুন জেনে নিই এই ক্লান্তি দূর করার উপায়গুলো-

১. একবারে অনেক খাবার না খাওয়া

ইফতারের পর অনেকগুলো খাবার একবারে খেয়ে নেওয়া, সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার একটি বড় কারণ। ক্ষুধার্ত হলেই এতা বেশি একবারে খাওয়া যাবে না, পেটকেও সময় দিতে হবে হজম করতে। তাই একসঙ্গে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে খেতে হবে । এতে শরীর খুব একটা ক্লান্ত হবে না।

২. পানিশূন্যতা দূর করা

সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই ইফতারের পর প্রচুর পানির দরকার হয় শরীরের। এজন্য বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি পান করতে হবে। এতে শরীরে পানির ঘাটতি দূর হবে। সেইসঙ্গে দূর হবে ক্লান্তিও।

৩. আগে নামাজ পড়ে নেওয়া

ইফতারের শুরুতে একটি খেজুর ও একগ্লাস পানি খেয়ে নামাজ মাগরিবের নামাজ পড়ে নেওয়া উচিত । এতে নামাজ সময়মতো আদায় হয়ে যাবে এবং পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। যারা এমন করে থাকেন, তারা তুলনামূলক অনেক কম ক্লান্ত হন।

৪. এক কাপ চা কিংবা কফি পান করা

ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এককাপ চা কিংবা কফি পান করা যায় । কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন মানুষকে ভেতর থেকে সতেজ রাখতে কাজ করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একইসাথে এক কাপের বেশি পান না করাই ভালো।

৫. কিছুক্ষণ হাঁটাচলা করা

ইফতারের পরপরই শুয়ে-বসে থাকা ঠিক নয়। বরং কিছুক্ষণ হাঁটাহাঁটি উচিত । এতে ক্লান্তি দূর হবে সহজেই। সেইসঙ্গে হজমও তাড়াতাড়ি হবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ