বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন এখন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বঙ্গবাজার এলাকার বরিশাল প্লাজার ৪র্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ।

দায়িত্বরত রাসেল ফারুক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে নেমে পড়ে ।

‘এখন পর্যন্ত আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও বলা যাচ্ছে না বলে জানান এ কর্মকর্তা।’

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ