শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

এবার ই*সরাইলের টার্গেট সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইল । তারা রমজান শুরুর পর থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়া ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলে কয়েকটি রকেট হানা দেয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে তারা।

গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুসালেম ও অধিকৃত পশ্চিমতীরসহ কয়েকটি স্থানে সহিংসতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে রোববার সিরিয়ায় এই আক্রমণ চালায় ইসরাইল।

ইসরাইলি পক্ষ জানায়, সিরিয়ার রকেট নিক্ষেপকারীদের বিরুদ্ধে তাদের গোলন্দাজ বাহিনী হামলা চালিয়েছে। হামলায় একটি ড্রোনও ব্যবহৃত হয়েছে।

তাদের দাবি, রোববার ভোরে সিরিয়া থেকে দুই রাউন্ড রকেট নিক্ষিপ্ত হয়। দুবারই তিনটি করে রকেট নিক্ষেপ করা হয়। তবে এগুলোতে কেউ হতাহত হয়নি।

লেবাননভিত্তিক আল মায়াদিন টিভি বলছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড এই রকেট হামলার দাবি করেছে।

আল-আকসায় মুসুল্লিদের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবার মুসলিমদের রমজান মাসের সাথে ইহুদিদের পাসওভার ও খ্রিস্টানদের ইস্টার ধর্মীয় উৎসব শুরু হওয়ায় উত্তেজনা বিশেষভাবে দেখা যাচ্ছে।

সূত্র : আল জাজিরা

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ