শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

প্রায় ১২০০০ রোজাদারদারদের ইফতার করালো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। প্রতি বছরের রমজান মাসের মত এবারো প্রায় ১২০০০ রোজাদারদারদের ইফতার করিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

জানা যায়, প্রতি রমজানে ৫০০ পরিবারের মাঝে ১৪০০, ২২০০ টাকা প্যাকেজ খাবার বিতরণ করে আসছে এ সোসাইটি। দেশের প্রত্যন্ত অঞ্চল নীলফামারী, হালুয়াঘাট, জালালগঞ্জ, গাজীপুর, সিলেট, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী, বরিশালে বিভিন্ন এতিমা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এ ইফতারি ও সাহরীর আয়োজন করা হয়। যেখানে এখন পর্যন্ত প্রায় ১২০০০ রোজাদারদারদের ইফতার করানো হয়েছে।

No description available.

হাফেজ্জি চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের পরিচালক মুহাম্মদ রাজ জানান, আমরা সবসময় মানুষ ও মানবতার সেবায় কাজ করবো। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। বন্যা, দুর্যোগ ও বিভিন্ন ক্রান্তিলগ্নে আমরা এগিয়ে আসবো। রমজানে আমরা প্রতি বছরই অসহায়দের মাঝে ইফতারের ব্যবস্থা করে থাকি। ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা চলতে থাকবে।

No description available.

হাফেজ্জি চ্যারিটেবল স্যোসাইটি অব বাংলাদেশের সাধারন সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল বলেন, অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব হিসেবেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দেশবাসির দোয়া ও সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আল্লাহ আমাদের সহায় হোন। মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ