শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ফরিদপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরে আগুনে পুড়ে গেছে তিন পরিবারের বসতবাড়িসহ আটটি ঘর। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের দুর্গাপুর হাজি ইসমাইল মুন্সির ডাঙ্গি গ্রামে।

পরে ফরিদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ওই তিন পরিবারের সেমিপাকা ছয়টি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে যে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে তারা হলেন- আব্দুস শুকুর, জাহাঙ্গীর শেখ ও আজিজ শেখ।

ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে । আগুনে ঘরের আসবাবপত্রের সঙ্গে পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন কৃষিপণ্য ও নগদ টাকা পুড়ে গেছে।

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আগুনে তিনটি পরিবারের আটটি ঘর ভস্ম হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আজিজ শেখের। আগুনে তার ঘরে থাকা নগদ আট লাখ টাকা পুড়ে গেছে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোকে এক বস্তা করে চাল দেওয়া হয়েছে। শুক্রবার তাদের মধ্যে কাপড় বিতরণ করা হবে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ