বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদ উপহার দিয়েছি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘নিউ মার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার দিয়েছি।’ শনিবার (২২ এপ্রিল) গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নিউ মার্কেট-বঙ্গবাজারসহ অন্যান্য এলাকায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কি না দেখতে হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানেই এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি অগ্নিকাণ্ড হয় বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে। এই দুই মার্কেটে লাগা আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ হাজারেরও বেশি দোকান পুড়ে যায়, যার ফলে দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়। এই ঘটনায় বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবার জীবিকা পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ