সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঈদগাহে জায়নামাজে ঢলে পড়লেন মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবা শোনা অবস্থায় মো. শামসুর রহমান গোসাই (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) ১০টার দিকে উপজেলার কেরামতিয়া হাইস্কুল ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। মৃত শামসুর রহমান পৌর শহরের সাঞ্জুরভিটা গ্রামের সেনপাড়া এলাকার বাসিন্দা।

মুসল্লিরা জানান, শামসুর রহমান ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবা শুনছিলেন। হঠাৎ জায়নামাজে ঢলে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার সঙ্গে আসা পরিবারের অন্য লোকজন মরদেহ নিয়ে গেছে।

নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু জাগো নিউজকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। দাফনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিকেল সাড়ে ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জাগো নিউজকে বলেন, ঈদুল ফিতরের নামাজ শেষে খুতবা শোনা অবস্থায় ওই মুসুল্লির মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ