শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত শুরু হয়।

প্রধান ঈদ জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকেন মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন। এ ছাড়া প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মুসল্লিরাও ঈদের নামাজ আদায় করেন।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে আসেন। চার স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে লম্বা লাইন ধরে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন মুসল্লিরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়। সিটি করপোরেশনের হিসাবে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজ আদায় করতে পারেন। তবে জামাতে এর চেয়ে বেশি মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ