বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করতে মাগুরায় শিক্ষামূলক বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো আগ্রহী করতে মাগুরায় শিক্ষামূলক বৈঠকের আয়োজন করেছে বি এস কে ইউথ ক্লাব।

নগরীর বজরুক শ্রীকুন্ডি বালিয়া ডাঙ্গা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজ্জাদ খান বলেন,বাবারা! তোমরা সময়কে গুরুত্ব দাও।তোমাদের পরীক্ষা সন্নিকটে। আর বেশি সময় নেই। যেটুকু সময় আছে তোমরা কাজে লাগালে ভালো একটা রেজাল্ট তোমরা আমাদেরকে দিতে পারবে।

তিনি আরো বলেন, তোমরা কোন ধরণের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হবে না। কোন ধরণের নেশাদ্রব্য গ্রহণ করবে না।

আরো বক্তব্য সংগঠনটির সভাপতি ফিরোজ হোসাইন, সাধারণ সম্পাদক আলী রেজা, সদস্য শাহজাহান, নাহিদ শাজিবুল, এনায়েতসহ অনেকেই।

প্রসঙ্গত, অসহায় ও আর্থিক অভাবে ভোগা শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন করে বি এস কে ইউথ ক্লাব। শিক্ষামূলক কাজের পাশাপাশি সামাজিক নানান দূর্যোগের সময় অর্থিক সাহায্য করে সংগঠনটি। তারা এই ঈদেও চল্লিশটি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ