বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

এভাবে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া 'বিপজ্জনক': বিশেষজ্ঞ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার অনেক এলাকায় সোমবার রাতে যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল, অতিরিক্ত চাপই তার কারণ বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিশেষ করে ঈদের সময় বিভিন্ন শিল্প-কলকারখানা বন্ধ থাকার কারণে গ্যাসের পাইপলাইনে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় গ্যাস ছড়িয়ে পড়েছিল বলে মন্ত্রণালয় বলছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা এভাবে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়াকে 'বিপজ্জনক' বলে মন্তব্য করেছেন।

গতরাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।

মহাখালী, মগবাজার, ইস্কাটন, রামপুরা, রাজাবাজার, ক্রিসেন্ট রোড, বাড্ডা, হাজারীবাগ, বসুন্ধরা আবাসিক এলাকা, হাজারীবাগের বাসিন্দারা গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার তথ্য জানান।

এই সময় বিভিন্ন এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চুলা না ধরানোর জন্য অনুরোধ করা হয়।

তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে বিবিসি মহাখালী, রামপুরা, ক্রিসেন্ট রোড, মগবাজার এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছে, সেসব এলাকায় গ্যাসের গন্ধ এখন আর পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন এলাকায় রাতভর উদ্বেগ
মহাখালীর চ ব্লকের বাসিন্দা ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেছেন, রাত ৮টার পর থেকেই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, ‘ভয়ে আমরা সবাই নিজেদের বাসার রাইজার (গ্যাসের সুইচ) বন্ধ করে রেখেছি। আশেপাশের বাড়ির সবাইকেও বন্ধ করে রাখার জন্য বলেছি। এরপর আর আমরা কেউ চুলা ধরাইনি।’

রামপুরার বাসিন্দা আবু জাফর বলছেন, ‘গ্যাসের গন্ধ পাওয়ার পরেই আমরা ৯৯৯, ফায়ার সার্ভিস আর থানায় খবর দিয়েছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ