সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পুকু‌রের পা‌নি‌তে ডুবে দুই শিশুর মৃত‌্যু হয়ে‌ছে।

আজ মঙ্গলবার দুপু‌রে নাজিমখান ইউ‌নিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের মমিন মৌজার আলসিয়া পাড়া গ্ৰামে এ ঘটনা ঘ‌টে বলে জানিয়েছেন ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আব্দুল মা‌লেক পা‌টোয়ারী।

নিহত শিশুরা হলো- সোহাগ মিয়ার ছেলে মাহাদী (৭) এবং সাজিদুল ইসলাম সাজু মিয়ার ছেলে ফারাদী (৬)। নিহতরা চাচাতো ভাই।

স্থানীয়দের বরাতে চেয়ারম‌্যান জানান, সকালের পর মাহাদী ও ফারাদী খেলতে বের হয়ে নিখোঁজ হয়। প‌রিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বা‌ড়ির পাশের পুকুরে নেমে তাদের সন্ধা‌ন করতে থাকে। এক পর্যায়ে পা‌নিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার ক‌রেন তারা।

রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহ হিল জামান ব‌লেন, “ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠানো হ‌য়েছে। দুই শিশুর মৃত‌্যুর বিষ‌য়ে প্রয়োজনীয় আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ