|| হাসান আল মাহমুদ ||
‘আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর দ্বীনের ঝান্ডা ও কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে অন্যায়ভাবে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে সকলেই জিন্দানখানার লৌহপ্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। আজ আমার মুক্তির মধ্য দিয়ে ২০০১ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেমসমাজের উপরে ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র-চক্রান্ত ও নির্যাতনের যে স্টিমরোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।’
আজ শুক্রবার বেলা ১১ টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভের পর মোহাম্মদপুর জনসমুদ্রে ভরা রাজপথে জুমà