শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বেফাকভুক্ত মাদরাসায় পরিদর্শন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে পরিচালিত মাদরাসাগুলেোতে বোর্ড পরিদর্শকের পরিদর্শন শুরু হয়েছে।

আজ পহেলা মহররম ১৪৪৬ হিজরী সোমবার (৮ জুলাই ২০২৪) হতে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।

বোর্ডটির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী ঢাকা দিয়েই আরম্ভ হয়েছে পরিদর্শন কর্মসূচি। এ উপলক্ষে বোর্ডের তালিম তারবিয়াত বিভাগের দায়িত্বশীল পরিদর্শকগণ শহরের নানা মাদরাসায় পরিদর্শন করছেন।

রাজধানী ঢাকায় অবস্থিত মাদরাসাগুলোর পরিদর্শন কর্মসূচি সমাপ্ত হলে সারাদেশের মাদরাসাগুলোতে পরিদর্শন করতে যাবেন পরিদর্শকরা।

পরিদর্শনে কী কী বিষয় প্রাধান্য পাবে? এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক দায়িত্বশীল পরিদর্শক আওয়ার ইসলামকে জানান, ‘প্রথমত ছাত্রদের পড়ালেখার হাল-হাকিকত জানা, কার কতটুকু পড়া হয়েছে, সেগুলোর কতোটা আয়ত্ব আছে, কিতাব কতোটা বুঝেছে সে আলোকে তাদের যাচাই করেন আমাদের পরিদর্শকগণ।

এছাড়া, মাদরাসার পরিবেশসহ নানা বিষয়গেুলো খেয়াল করেন পরিদর্শকরা। 

মাদরাসার পড়ালেখা, পরিবেশ ইত্যাদি অনুকুলে না হলে বোর্ড কোনো ব্যবস্থা নিবে বা নেয় কি না? জানতে চাইলে তিনি জানান, ‘এ বিষয়ে পরিদর্শকরা মাদরাসাগুলোকে অনুকুল পরিবেশ ও পড়োলেখার মানোন্নয়নে বিশেষ পরামর্শ দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ