সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বসিলা ব্রিজ পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পথচারীদের কষ্ট লাঘবে মোহাম্মদপুরের বসিলা ব্রিজে ছাত্রলীগের দেওয়া বালু সরিয়ে ব্রিজ পরিষ্কার করেছেন মাদরাসা শিক্ষার্থীরা। (৬ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছাসেবার মাধ্যমে তারা বালু সরানোর কাজ করেন।

আদ-দাওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে মারকাযুল লুগা মাদরাসার ছাত্ররা সেচ্ছাসেবী হিসেবে বালু সরানোর কাজে অংশগ্রহণ করেন।

জানা গেছে, রোববার রাতে বসিলা ব্রিজের ওয়াশপুরের দিকটা বালু দিয়ে আটকে দেয় ছাত্রলীগ। এতে পথচারী, রিক্সা, অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্নতা ঘটে। পথচারীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেয় আদ-দাওয়াহ ফাউন্ডেশন।

শেখ হাসিনা সরকারে পতনের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাট পরিস্কারে নেমেছেন মাদরাসা, স্কুল-কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীরা। তাদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পরিচ্ছন্নতার পাশাপাশি বিভিন্ন রাস্তা ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট,‌ ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ, যাত্রাবাড়ী, উত্তরায় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ