বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

মক্কায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দুই বাংলাদেশির বিশ্বজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবিতে (বা থেকে) মাও. খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাফেজ আনাছ , মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, হাফেজ মুয়াজ মাহমুদ, শায়খ নেছার আহমাদ আন নাছেরী

|| নুর আলম সিদ্দিকী ||

মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র পবিত্র মক্কাতুল মুকাররামার মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে ৪র্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে রাজধানী ঢাকার মারকাযু ফয়জিল কুরআর আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী হাফেজ মুয়াজ মাহমুদ।

পাশাপাশি একই প্রতিযোগিতার ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক।

গত বুধবার (২১ আগস্ট) এশার নামাজের পর (বাংলাদেশ সময় রাত বারোটার পর) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

এবারের প্রতিযোগিতায় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপের প্রতিযোগী। তিনি মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম পরিচালিত রাজধানীর মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থী। তিনি সম্মাননা ক্রেষ্ট ও নগদ দেড় লাখ রিয়াল পুরস্কার লাভ করেন।

আরেক হাফেজ আনাছ ৩০ পারা গ্রুপের প্রতিযোগী। তিনি শায়খ নেছার আহমাদ আন নাছেরী পরিচালিত মারকাজুত তাহফিজের ছাত্র। এতে হাফেজ আনাছ সম্মাননা ক্রেষ্ট ও নগদ দুই লাখ রিয়াল পুরস্কার লাভ করেন।

এ সময় মন্ত্রী মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল এবং ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে প্রতিযোগিতা সফল করতে তাদের সমর্থন ও সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

মারকাযু ফয়জিল কুরআনের পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, দেশের মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যাকবলিত। তাদের দুঃখে আমরা দুঃখিত। এমতাবস্থায় আপাতত সংবর্ধনা স্থগিত রেখে সার্বিক সহযোগিতা নিয়ে আমার দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, রাজধানীতে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ২০১৪ সালের যাত্রা শুরু করে। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই মাদরাসার শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হলেন হাফেজ মাওলানা মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ