শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বন্যার্তদের জন্য একদিনের বেতন 'হাদিয়া' দেওয়ার সিদ্ধান্ত যাত্রাবাড়ী মাদরাসা শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের জন্য একদিনের বেতন 'হাদিয়া' দেওয়ার সিদ্ধান্ত যাত্রাবাড়ী মাদরাসা শিক্ষকদের

|| হাসান আল মাহমুদ ||

দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় একদিনের বেতন 'হাদিয়া' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা)-এর শিক্ষকরা।

যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মাওলানা রিদওয়ান হাসান আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেন।

তিনি বলেন, আজ রবিবার (২৫ আগস্ট) বাদ আসর আমাদের মাদরাসার মজলিসি তালিমের মিটিং হয়। এতে বন্যার্তদের জন্য একদিনের বেতন ‘হাদিয়া’ দেওয়ার বিষয়ে সকল শিক্ষক স্বেচ্ছায় সম্মতি দিলেন।

তিনি জানান, একদিনের বেতন প্রদানের বিষয়টি শুধুমাত্র নূন্যতম। একাধিক দিনের বেতনও কেউ কেউ দিতে সম্মতি হয়েছেন।

এর আগে মাদরাসাটির মুহতামিম আল-হাইয়াতুল উলইয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বন্যাদুর্গত মানুষের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫ (পাঁচ) লক্ষ টাকা অনুদান দিয়েছেন’।

এছাড়াও মাদরাসাটির ছাত্র-শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় অনুদান কালেকশন হয়েছে কয়েক লক্ষ টাকা। সবগুলো বন্যার্তদের ভালোবাসায় পৌঁছানো হয়েছে বলে জানান মাওলানা রিদওয়ান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ