শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘উম্মাহর ঐক্যভাবনা: খতীব-ওয়ায়েজদের করণীয়’ বিষয়ে রাবেতার আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

‘উম্মাহর ঐক্যভাবনা: খতীব-ওয়ায়েজদের করণীয়’ বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছে খতীব-ওয়ায়েজদের প্লাটফর্ম‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’।

আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সফলের আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান ও মাওলানা হাসান জামীলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে আজ সোমবার (২১ অক্টোবর) এ বিষয়ে আওয়ার ইসলামকে দেশের বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী জানান, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ বিগত দিনে নির্যাতিত নিপীড়িত একটি সংগঠন। যাদের উপরে আওয়ীলীগ সরকারের অত্যাচার হয়েছে। এ সংগঠেনর মুফস্সিরে কেরাম প্রতিটি সদস্যদের কেউ জেলখানায়, কেউ মামলা-মুকাদ্দমায়, কেউ মাহফিলে বাঁধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এ সংগঠনকে সম্মিলিতভাবে সামনের দিকে অগ্রসর করে নিতে চাই। এ সংগঠন জাতীয় বৃহৎ ঐক্যের প্রতীক হবে ইনশাআল্লাহ’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ