রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দেওবন্দে জ্যোতির্বিদ্যা বিষয়ে মাওলানা সামির কাসেমীর ব্যতিক্রমী দরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

 দারুল উলুম দেওবন্দে রবিবার (১০ নভেম্বর) বাদ মাগরিব এক বিশেষ দরসে জ্যোতির্বিদ্যা ও মহাকাশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ দরস প্রদান করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বিজ্ঞানী মাওলানা সামির উদ্দিন কাসেমী। 

দেওবন্দের মেশকাতের দরসগাহে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সেশনে ছাত্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

মাওলানা সামির উদ্দিন কাসেমী তার দালিলিক আলোচনা ও সহজবোধ্য উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে তুলে ধরেন। তার এই বিশেষ দরসে দেওবন্দের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। দারুল ইকামা মাওলানা মনির উসমানীর তত্ত্বাবধানে এই দরসের আয়োজন করা হয়, যা দেওবন্দে এক বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। 

মাওলানা সামির উদ্দিন কাসেমী জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাস করেন। তিনি কয়েকটি দাওয়াতি প্রোগ্রামের উদ্দেশ্যে ভারতে সফর করছেন। 

প্রসঙ্গত, তিনি দেওবন্দের প্রাক্তন শাইখুল হাদিস নাসির আহমদ খান সাহেব রহ.-এর নিকট জ্যোতির্বিদ্যা বিষয়ে শিক্ষালাভ করেন এবং আজ তিনি এই বিদ্যায় বিশ্বজুড়ে প্রশংসিত। 

কাসেমী সাহেব নিজেকে ‘দেওবন্দের সন্তান’ বলে পরিচয় দিতে গর্ববোধ করেন এবং বলেন, ‘আমার এই অর্জন দেওবন্দের বরকতেই সম্ভব হয়েছে।’ এই বিদ্যায় তার অগাধ পাণ্ডিত্যের জন্য ভিসাবিহীন ভ্রমণের অনুমতি নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। জটিল বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে তার দক্ষতা ও একাধিক বিষয়ে লেখালেখি ও গবেষণায় তার অবদান সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ