শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের উস্তাজুল বুখারী মুফতি মোহাম্মদ আমিন পালনপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ সফরে আসছেন উপমহাদেশের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের উস্তাজুল বুখারী ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ এর মুরাত্তিব হযরাতুল আল্লাম মুফতি মোহাম্মদ আমিন পালনপুরী হাফিজাহুল্লাহ ।

আগামী ১৭ জানুয়ারি ২০২৫ সকাল ৭ টায় এয়ার ইন্ডিয়ার নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দর ঢাকায় অবতরণ করবেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন দেশের বিশিষ্ট প্রবীন আলেমে দ্বীন মুফতি ওমর ফারুক সন্দিপী।

তিনি জানান, দারুল উলুম দেওবন্দের উস্তাজুল বুখারী (শায়খে ছানী) হযরাতুল আল্লাম মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী (হাফিজাহুল্লাহু) বাংলাদেশ সফরে আসছেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী ২৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এসময় তিনি ঢাকা, মোমেনশাহী, সিলেট, বরিশাল, কুমিল্লাসহ কয়েকটি অঞ্চলে দ্বীনি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশে অবস্থান কালে হযরতের সফর সুচি জানার জন্য এ বিষয়ে সফরের সার্বিক জিম্মাদার মুফতি ওমর ফারুক সন্দিপীর সঙ্গে যোগাযোগ করার নাম্বার: 01714447457।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ