|| আব্দুস সামাদ আজিজ ||
লালবাগ প্রতিনিধি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদী সরকার মুফতি ফজলুল হক আমিনী রহ. কে আজরাইলের মতো ভয় পেত। আরও যত বাতিল আছে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, সবাই তাঁর ইমানদীপ্ত হুংকারে থরথর করে কাঁপত।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত মুফতি ফজলুল হক আমিনী রহ. এর ‘‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।