রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, টঙ্গী হত্যান্ডের ঘটনার পরে সাদপন্থীরা ইজতেমা করার অধিকার হারিয়েছে। হাতে রক্তের দাগ নিয়ে সাদপন্থীদের ইজতেমা করার অধিকার নেই। এসময় তিনি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান।  

আজ শনিবার (৪ জানুয়ারি) কাকরাইলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামির আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীর, কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশেরর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ শীর্ষ আলেমগণ। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন মাওলানা নাজমুল হাসান কাসেমী।

সংবাদ সম্মেলনে বলা হয়, হত্যাকান্ডে জড়িত প্রথম সারির আসামিরা এখনো গ্রেফতার হয়নি। ২০১৮ সালে ইজতেমার মাঠে হামলার ঘটনার বিচার করেলে ২০২৪ সালে হত্যার ঘটনা ঘটতো না। এবারও যদি বিচার করা না হয়, তাহলে সামনে আরো বেপরোয়া হয়ে যেতে পারে সাদপন্থীরা।

এসব ঘটনায় দেশবিরোধী অপশক্তির হাত রয়েছে বলে মনে করে হেফাজতে ইসলাম। এসময় তারা এ ঘটনার দ্রুত বিচারসহ চার দফা দাবি জানান। দাবি আদায়ে ১০ জানুয়ারি (শুক্রবার) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা।

এসব দাবি মানা না হলে ২৫ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ