শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

২ ঘণ্টার চেষ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় দুই ঘণ্টা পর পুরান ঢাকার লালবাগের ১ নম্বর আতশখানা লেনের তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায়  সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে একই দিন বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরনো ভবনটির নিচ তলায় দোকান, দ্বিতীয় তলায় কেমিক্যালের গোডাউন আর তৃতীয় তলার কিছু অংশ আবাসিক। ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপদে সরানো হয়েছে। ভবনটিতে কেমিক্যাল ছিল।

সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ