বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

ইজতেমা মাঠে হামলা: আসামিদের গ্রেফতারসহ ৪ দফা  দাবি ঢাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতেই টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি, এর পেছনে রয়েছে আওয়ামী সরকারের মদদপুষ্ট সাদপন্থীরা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৮ সালে একইভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় সাদপন্থীরা। কিন্তু আওয়ামী লীগের সাথে যোগসাজশের কারণে বিচার হয়নি।

সংবাদ সম্মেলনে, হত্যাকাণ্ডের পেছনে ‘সচেতন ছাত্র সমাজ’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য একটি অংশের সম্পৃক্ততার অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় ৭ দিনের মধ্যে আসামিদের গ্রেফতারসহ ৪ দফা দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম রাকিব, ইংরেজি বিভাগের আসাদুজ্জামানসহ তাবলিগের সাথী অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ